শ্রেণীবদ্ধ
1. শ্রেণীবদ্ধে বিজ্ঞাপন কীভাবে দেওয়া যায়?
2. শ্রেণীবদ্ধের কোথায় বিজ্ঞাপন দিতে পারি?
3. আমার শ্রেণীবদ্ধ কীভাবে সম্পাদনা বা বিলোপ করব?
4. আমার শ্রেণীবদ্ধ কতদিন সক্রিয় থাকবে?
5. আমার শ্রেণীবদ্ধ প্রকাশ করার নিশ্চিতকরণ মেল না এলে কী হবে?
6. কোন কৌতূহলোদ্দীপক শ্রেণীবদ্ধ কীভাবে সংরক্ষণ করা যায়?
7. আমি কীভাবে আমার শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন দেখতে পাব?
8. আমার শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন কেন বিলোপ করা হয়েছে?
9. কোন শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনে কীভাবে উত্তর দেব?
10. ওয়েবদুনিয়া শ্রেণীবদ্ধে কীভাবে শ্রেণীবদ্ধের সন্ধান করব?
11. নতুন বিজ্ঞাপন প্রকাশিত হলে তার ব্যাপারে কীভাবে মেল পেতে পারি?
12. আমার শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের সাথে কীভাবে ছবি প্রকাশ করব বা আধুনিকীকরণ করব বা জুড়ব?
13. আমার বিজ্ঞাপন কী অবিলম্বে প্রকাশিত হবে?
14. আমার সন্ধান করা বিজ্ঞাপনের সাথে সামঞ্জস্যপূর্ণ বিজ্ঞাপনগুলির ব্যাপারে আমায় কী জানানো হতে পারে?
15. আমি আমার পাসওয়ার্ড ভুলে গেছি৷ আমার কী করা উচিত?
16. আমার বিজ্ঞাপনের কোন উত্তর না পাওয়ার কারণ কী?
17. ওয়েবদুনিয়া শ্রেণীবদ্ধে আমার শহরের নাম না থাকলে কী হবে?
সাধারণ
1. ওয়েবদুনিয়া শ্রেণীবদ্ধের কোথায় নিবন্ধন করব?
2. আমার ইন্টারফেস ভাষা কীভাবে পরিবর্তন করব?
3. ওয়েবদুনিয়া শ্রেণীবদ্ধের শর্তাবলী কী?
4. কুতসিত, স্প্যাম বা যৌন সামগ্রী সম্পর্কে কীভাবে অবগত করব?
5. বিজ্ঞাপন দিয়ে আমায় কেউ বিব্রত করলে আমার কী করা উচিত?
শ্রেণীবদ্ধ
1. শ্রেণীবদ্ধে বিজ্ঞাপন কীভাবে দেওয়া যায়? 
ওয়েবদুনিয়া শ্রেণীবদ্ধ মুখ্যপৃষ্ঠার বিজ্ঞাপন দিন ট্যাবে ক্লিক করুন, আপনার শ্রেণীবদ্ধ যে দেশ, রাজ্য, শহর, বিভাগ ও উপবিভাগের অন্তর্গত করতে চান তাদের নির্বাচন করুন, আপনার বিজ্ঞাপনের শিরোনাম ও তথ্য দিন (লাল রঙের তারকা চিহ্নিত ক্ষেত্রগুলি অবশ্যই পূরণ করতে হবে)৷ আপনি আপনার বিভাগ অনুসারে আরও তথ্য প্রদান করতে পারেন, ও তারপর উইন্ডোর তলার দিকের "বিজ্ঞাপন দিন" ক্লিক করুন৷ আপনার বিজ্ঞাপন দেখতে, "বিজ্ঞাপনের পূর্বরূপ" ক্লিক করুন৷
আপনার ওয়েবদুনিয়া শ্রেণীবদ্ধ লগইন আইডি থাকলে তবেই বিজ্ঞাপন দিতে পারবেন৷
বিজ্ঞাপন দেওয়া হয়ে গেলে, নিবন্ধনের সময় আপনার দেওয়া মেল অ্যাকাউন্টটিতে একটি নিশ্চিতকরণ ইমেল পাবেন৷
এই হল পদ্ধতি৷ আপনার শ্রেণীবদ্ধ অবিলম্বে ওয়েবদুনিয়া শ্রেণীবদ্ধ পোর্টালে দেখা যাবে ও 365 দিন ধরে এটি রাখা থাকবে৷
2. শ্রেণীবদ্ধের কোথায় বিজ্ঞাপন দিতে পারি? 
কোন বিজ্ঞাপন তার উপযুক্ত বিভাগে দিতে হবে৷ আপনার বিজ্ঞাপন শ্রেণীবদ্ধে প্রকাশ করতে উপযুক্ত বিভাগ নির্বাচন করুন না হলে আপনার বিজ্ঞাপন কমিউনিটি "ভুল-বিভাগভুক্ত" হিসাবে চিহ্নিত করবে বা তার সম্ভাবনা রয়েছে৷
বিভাগ চয়ন করতে কোনও অসুবিধা হলে, অনুগ্রহ আমাদের সাথে সম্পর্ক করুন: classifieds@webdunia.net
3. আমার শ্রেণীবদ্ধ কীভাবে সম্পাদনা বা বিলোপ করব?
আপনার শ্রেণীবদ্ধ সম্পাদন বা বিলোপ করতে নিম্নের ধাপগুলি অনুসরণ করুন:
ধাপ 1: আপনার লগইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবদুনিয়া শ্রেণীবদ্ধে লগইন করুন৷
ধাপ 2: বিজ্ঞাপনসমূহ ব্যবস্থাপনা-তে ক্লিক করুন
ধাপ 3: আপনি যে বিজ্ঞাপনটি দেখতে বা সম্পাদন বা বিলোপ করতে চান সেটি নির্বাচন করে অ্যাকশন কলাম থেকে অ্যাকশন চয়ন করুন৷
ধাপ 4: সেখানে দেওয়া লিঙ্কে ক্লিক করুন, এখন আপনি আপনার শ্রেণীবদ্ধ দেখতে, সম্পাদন বা বিলোপ করতে পারবেন৷
4. আমার শ্রেণীবদ্ধ কতদিন সক্রিয় থাকবে? 
আপনার শ্রেণীবদ্ধ নিশ্চিতকরণের দিন থেকে 365 দিনের জন্য সক্রিয় থাকবে৷ 365 দিনের পর, আপনার শ্রেণীবদ্ধ নবীকরণের জন্য আপনার নিবন্ধভুক্ত আইডি-তে একটি ইমেল প্রেরণ করা হবে৷ শ্রেণীবদ্ধ নবীকরণ করতে চাইলে মেলে প্রেরণ করা লিঙ্কে ক্লিক করতে হবে, এবং না চাইলে মেলটি উপেক্ষা করুন৷
5. আমার শ্রেণীবদ্ধ প্রকাশ করার নিশ্চিতকরণ মেল না এলে কী হবে? 
আপনি নিশ্চিতকরণ মেলটি না পেলে, নিবন্ধনের সময় যে ইমেল আইডি-টি দিয়েছিলেন ও যেখানে শ্রেণীবন্ধ সক্রিয়করণের নিশ্চিতকরণ মেল পেয়েছেন সেটি দিয়েই লগইন করেছেন কিনা নিশ্চিত হয়ে নিন৷
6. কোন কৌতূহলোদ্দীপক শ্রেণীবদ্ধ কীভাবে সংরক্ষণ করা যায়? 
প্রত্যেক শ্রেণীবদ্ধের একেবারে শীর্ষে অবস্থিত "পছন্দসইতে সংরক্ষণ" লিঙ্কে ক্লিক করে কোন কৌতূহলোদ্দীপক শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন সংরক্ষণ করুন৷
আপনি আপনার পছন্দসই তালিকায় যেকোনও সংখ্যক বিজ্ঞাপন সংরক্ষণ করতে পারবেন৷
7. আমি কীভাবে আমার শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন দেখতে পাব? 
আপনি আপনার শ্রেণীবদ্ধ দুটি পদ্ধতিতে দেখতে পারেন:
আপনার শ্রেণীবদ্ধ সফলভাবে প্রকাশ করা হয়েছে জানিয়ে আপনাকে যে মেল প্রেরণ করা হয়েছে তাতে পুনরায় ক্লিক করুন৷
ওযেবদুনিয়া শ্রেণীবদ্ধ পোর্টালে আপনার ড্যাশবোর্ডের বাম দণ্ডে "আমার বিজ্ঞাপন" > "বিজ্ঞাপনসমূহের ব্যবস্থাপনা" লিঙ্কে ক্লিক করুন৷
এখানে আপনি আপনার বিজ্ঞাপন দেখতে বা সম্পাদন বা বিলোপ করতে পারেন৷
8. আমার শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন কেন বিলোপ করা হয়েছে? 
নিম্নলিখিত কারণের কোনও একটির জন্য বিজ্ঞাপনটি বা বিজ্ঞাপনগুলি বিলোপ করা হতে পারে:
• 365 দিনের সময়সীমা শেষ হয়েছে৷
• কমিউনিটি বিজ্ঞাপনটিকে কুতসিত হিসেবে চিহ্নিত করে অপসারণ করেছে৷
9. কোন শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনে কীভাবে উত্তর দেব? 
প্রত্যেক শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের ডান দিকে রয়েছে বিজ্ঞাপকের সাথে যোগাযোগ করুন ক্ষেত্র৷ আপনি আপনার নাম, ইমেইল আইডি, যোগাযোগের নম্বর ও বার্তা লিখে তা বিজ্ঞাপকদাতার কাছে প্রেরণ করতে পারেন৷ আপনার দেওয়া তথ্য বিজ্ঞাপনদাতা পড়তে পারবেন৷
10. ওয়েবদুনিয়া শ্রেণীবদ্ধে কীভাবে শ্রেণীবদ্ধের সন্ধান করব? 
আপনাকে আপনার পছন্দসই ক্ষেত্র নির্বাচনের মাধ্যমে নির্বাচিত বিভাগে শ্রেণীবদ্ধের সন্ধান করতে হবে৷ বিভাগ পৃথক হলে সন্ধান ক্ষেত্রও পৃথক হয়৷ আপনি ওয়েবদুনিয়া শ্রেণীবদ্ধ পোর্টালে আইডি নিবন্ধভুক্ত করার পূর্বে বা পরে বিজ্ঞাপনের সন্ধান করতে পারেন৷ বিভিন্ন ক্ষেত্রের বিকল্পগুলি নির্বাচনের মাধ্যমে আপনার প্রয়োজনমত সন্ধান বাছুন ও তারপর সন্ধানে ক্লিক করুন৷
11. নতুন বিজ্ঞাপন প্রকাশিত হলে তার ব্যাপারে কীভাবে মেল পেতে পারি?

আপনি একবার ওয়েবদুনিয়া শ্রেণীবদ্ধে নিবন্ধভুক্ত হলে, ড্যাশবোর্ডের বাম ফলকে অবস্থিত "আমার সতর্ক সংকেত" > "নতুন সতর্ক সংকেত সেট করুন" থেকে সর্তক সংকেত সেট করতে পারবেন৷ এই সন্ধানগুলি নির্বচিত ক্ষেত্র দ্বারা শ্রেণীবদ্ধ করা ও এই সন্ধান মাপকাঠি "সতর্ক সংকেত ব্যবস্থাপনা" বিকল্পে ("নতুন সতর্ক সংকেত সেটু করুন" ক্ষেত্রের ঠিক তলায় অবস্থিত) সংরক্ষণ করুন, এখানে আপনি কোন সতর্ক সংকেত সম্পাদন বা বিলোপ করতে পারবেন৷ সামঞ্জস্যপূর্ণ নতুন বিজ্ঞাপন প্রকাশিত হলে আপনাকে মেলের মাধ্যমে প্রত্যেকবার জানানো হবে৷
12. আমার শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের সাথে কীভাবে ছবি প্রকাশ করব বা আধুনিকীকরণ করব বা জুড়ব?

• ওয়েবদুনিয়া শ্রেনীবদ্ধ পোর্টালে আপনার "ইমেল আইডি" ও "পাসওয়ার্ড" এর সাহায্যে লগইন করুন৷
• "আমার বিজ্ঞাপন"> "বিজ্ঞাপন ব্যবস্থাপনা" ক্লিক করুন৷
• "সম্পাদন" লিঙ্কে ক্লিক করুন ও ছবি আপলোড বিকল্প ব্যবহার করে ছবি আপলোড করুন৷
আপনি যে ছবি আপলোড করেছেন তা পোর্টালে দেখানোর পূর্বে ওয়েবদুনিয়া শ্রেণীবদ্ধ প্রশাসক দ্বারা যাচাই করে দেখা হবে৷
13. আমার বিজ্ঞাপন কী অবিলম্বে প্রকাশিত হবে?
হ্যাঁ, পোর্টালে প্রকাশ বা তৈরি করা প্রতিটি বিজ্ঞাপন পোর্টালে অবিলম্বে দেখা যায়৷ কিন্তু বিজ্ঞাপনের সাথে যদি কোনও ছবি থাকে তা ওয়েবদুনিয়া শ্রেনীবদ্ধ প্রশাসক দ্বারা যাচাই করে দেখা হবে৷
14. আমার সন্ধান করা বিজ্ঞাপনের সাথে সামঞ্জস্যপূর্ণ বিজ্ঞাপনগুলির ব্যাপারে আমায় কী জানানো হতে পারে?
হ্যাঁ৷ যদি সতর্ক সংকেত চালু থাকে, সেক্ষেত্রে আপনার সন্ধান করা বিজ্ঞাপনের সাথে সামঞ্জস্যপূর্ণ বিজ্ঞাপনগুলির একটি তালিকা স্ক্রীনে দেখা যাবে৷
15. আমি পাসওয়ার্ড ভুলে গেছি বা পাসওয়ার্ডটি নতুন করে সেট করতে চাই৷ আমার কী করা উচিত?

• ওয়েবদুনিয়া শ্রেণীবদ্ধে যান
•
লগইন লিঙ্কে ক্লিক করুন৷
•
"পাসওয়ার্ড ভুলে গেছেন?" লিঙ্কে ক্লিক করুন৷
• আপনার ইমেল আইডি ও যাচাই কোড লিখুন৷
পাসওয়ার্ড পরিবর্তন করবেন কিনা তা নিশ্চিত হতে আপনার ইমেল ঠিকানায় মেল প্রেরণ করা হবে৷ আপনার মেল আইডি-তে লগইন করুন ও পাসওয়ার্ড পুনরুদ্ধার বা নতুন করে সেট করবেন তা আপনার অ্যাকাউন্ট থেকে নিশ্চিত করুন৷ আপনার পাসওয়ার্ড আপনার মেল আইডি-তে পাঠিয়ে দেওয়া হবে৷
16. আমার বিজ্ঞাপনের কোন উত্তর না পাওয়ার কারণ কী?
বিজ্ঞাপনের উত্তর না পাওয়ার সবথেকে প্রাথমিক কারণ হল ভুল যোগাযোগ ঠিকানা বা ভুল প্রদত্ত তথ্য৷ আমরা আমার প্রোফাইল বিভাগে দেওয়া আপনার যোগাযোগ ঠিকানা বিশেষত ইমেল ঠিকানা ও মোবাইল নম্বর যাচাই করার পরামর্শ দিচ্ছি৷ তাছাড়া বিজ্ঞাপনটি যে সঠিক বিভাগে দিয়েছেন তা নিশ্চিত হয়ে নিন৷
17. ওয়েবদুনিয়া শ্রেণীবদ্ধে আমার শহরের নাম না থাকলে কী হবে?
অনুগ্রহ করে নতুন শহর বা নতুন জায়গার নাম আমাদের classifieds@webdunia.net ঠিকানায় জানান৷ অনুগ্রহ করে আপনি কোন জায়গার নাম দিলে সেই জায়গার দিকচিহ্ন উল্লেখ করুন, যাতে আমরা জায়গাটি যত তাড়াতাড়ি সম্ভব অন্তর্ভুক্ত করতে পারি৷
সাধারণ
1. ওয়েবদুনিয়া শ্রেণীবদ্ধের কোথায় নিবন্ধন করব?

ওয়েবদুনিয়া শ্রেণীবদ্ধে নিবন্ধন করতে গেলে আপনার একটি ইমেল আইডি থাকতে হবে৷ (পোর্টালে অবস্থান নির্দিষ্ট করতে হবে)৷
যদিও, নিবন্ধন ছাড়াই নিজের বা অপরের শ্রেণীবদ্ধ সন্ধান করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে বিজ্ঞাপন দেওয়ার জন্য নিবন্ধভুক্ত হতে হবে৷ "সাইন ইন" লিঙ্কে ক্লিক করুন ও তাতে দেওয়া নির্দেশিকা অনুসরণ করুন৷
আপনার ইমেল আইডি না থাকলে আপনি তা ওয়েবদুনিয়া শ্রেণীবদ্ধ পৃষ্ঠার একেবারে শীর্ষে অবস্থিত 'সাইন আপ' লিঙ্ক ব্যবহার করে ও 'ওয়েবদুনিয়া মেলের জন্য সাইন আপ' ক্লিক করে বানাতে পারেন৷
2. আমার ইন্টারফেস ভাষা কীভাবে পরিবর্তন করব?
আপনার পৃষ্ঠার ইন্টারফেস ভাষা পরিবর্তন করতে, ওয়েবদুনিয়া শ্রেণীবদ্ধ মুখ্যপৃষ্ঠার একেবারে উপরের ডানদিকে অবস্থিত কাঙ্ক্ষিত ভাষা ট্যাবে ক্লিক করুন৷.
3. ওয়েবদুনিয়া শ্রেণীবদ্ধের শর্তাবলী কী? 
4. কুতসিত, স্প্যাম বা যৌন সামগ্রী সম্পর্কে কীভাবে অবগত করব? 
কুতসিত সামগ্রী, স্প্যাম ও যৌন সামগ্রীর ব্যাপারে অবগত করতে আপনার আইডি থেকে আমাদের অফিসের মেল আইডি classifieds@webdunia.net -তে একটি মেল প্রেরণ করুন যাতে সেই সামগ্রীর কথা সবিস্তারে তুলে ধরুন যা আপনার কাছে আপত্তিজনক বলে মনে হয়েছে৷
বিজ্ঞাপনটি দেখার সময় তার কোন অবাঞ্ছিত তথ্য সম্বন্ধে বিজ্ঞাপন এলাকার ঠিক উপরে অবস্থিত কুতসিত সামগ্রীর ব্যাপারে অবগতকরণ-এ ক্লিক করে আমাদের জানাতে পারেন৷ আমাদের অবগত করতে গেলে আপনার ওয়েবদুনিয়ার লগইন আইডি থাকতে হবে৷ বিজ্ঞাপনটি অবাঞ্ছিত হিসাবে চিহ্নিত করার কারণ নির্বাচন করুন, আপনার যাচাই কোড লিখুন ও আপনার অনুরোধ জমা দিন৷ আপনার অনুরোধ প্রশাসকের কাছে প্রেরণ করা হবে, যিনি অনুরোধ গ্রহণ না প্রত্যাখ্যান করা হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন৷
5. বিজ্ঞাপন দিয়ে আমায় কেউ বিব্রত করলে আমার কী করা উচিত?
আপনাকে কেউ কোন শ্রেণীবদ্ধ বা মন্তব্য প্রকাশ করে বিব্রত করলে, তার বিস্তারিত তথ্য লিখে আমাদের মেল করুন classifieds@webdunia.net ঠিকানায়৷
দ্রষ্টব্য: অনুগ্রহ করে বিজ্ঞাপনটির শহর, বিভাগ ও শিরোলেখ উল্লেখ করুন যাতে আমরা সেটি যথাযথভাবে নিরূপণ করতে ও বিজ্ঞাপনদাতার সঙ্গে যোগাযোগ করতে পারি৷